মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ঈদ পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত।
শনিবার (০৬ জুন) সন্ধ্যা ৭টায় ভাদুরিয়া ইউনিয়ন জামায়াত অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সহ-সভাপতি মাওলানা রমজান আলী। আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নবাবগঞ্জ উপজেলা সভাপতি মো.মসফিকুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মো.ওবায়দুল ইসলাম, শ্রমিক নেতা শহিদুল ইসলাম, মো.গোলাম আজম মনির সহ স্থানীয় জামায়াতের নেতা কর্মী।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। জাতির সকল আন্দোলন সংগ্রামে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। কিন্তু যুগ যুগ ধরে তারাই লাঞ্ছিত-বঞ্চিত রয়ে গেছে। ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হবেনা। ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। ঈদুল আযহা বিদায় নিলেও ত্যাগের সুমহান শিক্ষা রেখে গেছে। এর আলোকে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে কাজ হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের দিকভ্রান্ত শ্রমজীবী মানুষকে অধিকার প্রতিষ্ঠা এবং আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এর ধারা অব্যাহত রাখতে হবে।