👁 455 Views

নবাবগঞ্জে নবাগত ইউএনও বিধান কান্তি হালদারের যোগদান

মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে নতুন নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন বিধান কান্তি হালদার। তিনি সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। মঙ্গলবার (৯জুন) সকালে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে যোগদান করেন তিনি। এর আগে তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।নবনিযুক্ত নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের জন্ম খুলনা জেলায়। তিনি ৩৬ তম বিসিএস’র মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।নবাগত ইউএনও বিধান কান্তি হালদার বলেন, “ সকলের সহযোগিতায় নবাবগঞ্জ উপজেলাকে সমৃদ্ধ ও জনবান্ধন হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।”

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের,নেতৃবৃন্দ,শিক্ষক-কর্মচারী, সুশীল সমাজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *