👁 57 Views

চিরিরবন্দরে ৩ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদন্ড ও জরিমানা

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে ৩ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। গত ৯ জুন মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট্র ফাতেহা তুজ জোহরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন।
থানা সূত্রে জানা যায়, থানার একটি মাদক বিরোধী অভিযানের সময় উপজেলার মহিলা কলেজ মোড় ও ভিয়াইল ইউনিয়ন থেকে তানভির ইসলাম পিয়াল (২৮), ফারিজুল ইসলাম (২৪) ও পল্লব রায় নামে ৩ জনকে আটক করা হয়। এরপর আটককৃত স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট্র ফাতেহা তুজ জোহরা দ্রুত উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন-নবী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *