👁 115 Views

পার্বতীপুরে যুবদলের ১৩ জুন ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে আগামী ১৩ জুন ২০২৬, শনিবার অনুষ্ঠিতব্য “গণতন্ত্র, উন্নয়ন, সম্প্রীতি ও সংস্কৃতির মহামিলন” ঈদ পুনর্মিলনী বিশাল সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা সফল করার লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ২টায় পার্বতীপুরের বাস টার্মিনাল রোডস্থ জাতীয়তাবাদী যুবদলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মমিনুল ইসলাম (ডাক্তার) এবং উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব রশিদ সংগ্রাম।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, আগামী ১৩ জুন অনুষ্ঠিতব্য ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সর্বস্তরের নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষার্থী, সাধারণ জনগণ এবং গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যারিস্টার একেএম কামরুজ্জামান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি।
অনুষ্ঠানে সভাপতি অতিথি হিসেবে উপস্থিত পার্বতীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মমিনুল ইসলাম (ডাক্তার)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি (রংপুর বিভাগ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট বখতিয়ার আহমেদ কচি, সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা বিএনপি।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ারুল ইসলাম, প্রেসিডেন্ট, বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশন (ব্রামা)।
বিশাল দলীয় কর্মী সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের বিনোদনের জন্য দেশখ্যাত সংগীতশিল্পী মনির খান, সালমা, আকাশ মাহমুদ, মহুয়া মৌ ও সুকুমার বাউলসহ দেশের আরও বহু বিশিষ্ট শিল্পী সংগীত পরিবেশন করবেন।
আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে দিনাজপুর-৫ আসনের অন্তর্ভুক্ত পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার জনসাধারণের প্রত্যাশিত উন্নয়ন এবং স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক পুনর্জাগরণের নতুন সূচনা ঘটবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করা হয় এবং সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *