👁 321 Views

অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলায় অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার ও শিক্ষকদের সম্মানে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার (১০ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  জর্জ মিত্র চাকমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিক আমিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন  এবং অন্যান্য শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক সমিতির সভাপতি  মোঃ জামান আলী।

এ সময় দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার   মোঃ শামসুল আলমকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভকামনা জানানো হয়। বক্তারা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষা উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করেন।

পরে অবসরপ্রাপ্ত শিক্ষকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবনের কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একজন শিক্ষক কখনো অবসরে যান না। তাঁদের জ্ঞান, অভিজ্ঞতা ও আদর্শ নতুন প্রজন্মকে পথ দেখাতে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *