চিরিরবন্দর থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন উদ্বোধন, সূধী সমাবেশ মতবিনিময়
11 Jun 2026
02:59 PM
মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধন, সূধী সমাবেশ মতবিনিময় ও বৃক্ষরোপণ করা হয়েছে।
গতকাল ১১ জুন বৃহস্পতিবার দুপুরে চিরিরবন্দর থানার আয়োজনে থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধন, সূধী সমাবেশ মতবিনিময় সভায় প্রধান অতিথিার বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম।
থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন নবীর সভাপতিত্বে এসময় উপজেলা নির্ব্হাী অফিসার ফাতেহা তুজ জোহরা, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। শেষে প্রধান অতিথি থানা চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।