👁 246 Views

ভূমিহীনদের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা ও ভূমিহীনদের উচ্ছেদ করার জন্য প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে

কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ ২১ জুন রোববার দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়নতে ভূমিহীন সমন্বয় পরিষদ সদর-দিনাজপুরের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুর এর সহযোগিতায় ভূমিদস্যুদের দ্বারা সরকারী খাস ও জলমহল জোরপূর্বক অবৈধ দখল রাখা এবং সেগুলো থেকে তাদেরকে উচ্ছেদপূর্বক উদ্ধার করা এবং জনহয়রানী বন্ধে জনসংগঠনের নেতাদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য মোছাঃ মোকলেসিনা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল। সিডিএর উপজেলা আঞ্চলিক সমন্বয়কারী মনা বাবুর সঞ্চালনায় উপস্থিত জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান মোঃ এনামুল হক, শুইহারী জনসংগঠনের সদস্য মোছাঃ রেহেনা বেগম, ২নং সুন্দরবন ইউনিয়নের রাজু মিয়া, ৮নং শংকরপুর ইউনিয়নের শালকি গ্রামের মকলেছুর রহমান, ২নং সুন্দরবন আমইর গ্রামের যোর্শেদ সরেন, ১নং চেহেলগাজী ইউনিয়নে বড়ইল গ্রামের হরিশচন্দ্র রায় ও ১নং চেহেলগাজী ইউনিয়নের শিবরামপুর গ্রামের শাহানা বেগম সাংবাদিকদের জানান, সরকার আসে আর যায়। ভূমিহীনদের আবেদন-নিবেদন শোনেন তবে বাস্তবে তেমন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না ভূমিহীন সনদ না পাওয়ার কারণে অনেক প্রকৃত ভূমিহীন সদস্যরা খাস জমি থেকে বঞ্চিত হচ্ছে এবং মানবেতর জীবন যাপন করছে । সমবায় দপ্তর হতে ভূমিহীনরা রেজিস্টেশন করলেও খাস পুকুর লিস্ট পাচ্ছে না। এছাড়া সুন্দরবন ইউনিয়নে খাস জমিতে বসবাসরত ভূমিহীন সদস্যদের উচ্ছেদ করার পায়ত্রারা চালাচ্ছে প্রভাবশালীরা। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের যথেষ্ট ভূমিকা রয়েছে বলে আমরা বিশ্বাস করি। সাংবাদিকদের পক্ষে প্রেস ক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল বলেন ভূমিহীনদের সকল আইনগত সমস্যা সমাধানের জন্য সাংবাদিকরা আপনাদের পাশে আছে এবং থাকবে। তবে ভূমিহীনদের চলমান অবস্থার কথা সাংবাদিকদের জানাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *