Skip to content
👁 277 Views

কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ ২৩ জুন মঙ্গলবার ঘাসিপাড়াস্থ ঐতিহ্যবাহী স্বাস্থ্য সেবা প্রদানের প্রতিষ্ঠান এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয়ের দ্বিতীয় তলায় “মেডিসিন কর্ণার” এর উদ্বোধন করলেন এফপিএবি’র জাতীয় নির্বাহী কমিটির সভাপতি হারুন-অর-রশিদ এবং এফপিএবি’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডাঃ নুরুল্লøাহ আওয়াল।
উদ্বোধনের পূর্বে এফপিএবি দিনাজপুর শাখার এ্যাডঃ এম ফয়জুর রহমান মিলনায়তনে শাখার সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর শাখার সভাপতি এ্যাডঃ তহসিনা আখতার দিপলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফপিএবি’র জাতীয় নির্বাহী কমিটির সভাপতি হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফপিএবি’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডাঃ নুরুল্লাহ আওয়াল। স্বাগত বক্তব্য ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন এফপিএবি দিনাজপুর শাখার জেলা কর্মকর্তা (ভারঃ) মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সামাদ, কেন্দ্রীয় শাখার প্রোগ্রাম অফিসার কামরুজ্জামান জুয়েল, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক মোঃ নাজমুল হুদা। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর শাখার সাবেক সভাপতি মোঃ নাজমুল হক, কোষাধ্যক্ষ অভিজিৎ রানা, রংপুর এফপিএবি শাখার সভাপতি মিসেস শারমীন আনাম, সাবেক সভাপতি শহিদুল আলম তুহিন, বগুড়া এফপিএবি শাখার সভাপতি লায়ন মোঃ আতিকুর রহমান। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন আরএসপি জান্নাতুন রেশমী, রবিউল আলম, মঞ্জিলা বেগম, খালেদা বেগম, মিলিটপ্পো, সেলিনা বেগম, সুফিয়া বেগম, ইয়ুথ কাউন্সিলর মোঃ মুরাদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ খাদিমুল ইসলাম। প্রধান অতিথি জাতীয় নির্বাহী কমিটির সভাপতি হারুন-অর-রশিদ বলেন, কিছু সমস্যার কারণে ঐতিহ্যবাহী এফপিএবি পিছিয়ে গিয়েছিল। বর্তমানে আমরা সকল সংকট কাটিয়ে নতুন আঙ্গীকে স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু করেছি। আপনাদের সহযোগিতা পেলে এফপিএবিকে একটি মডেল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো।
এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন করলেন জাতীয় নির্বাহী কমিটির সভাপতি হারুন-অর-রশিদ
www.positivebd24.news