সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, সরকার বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চায়, যাতে মানুষ অর্থের অভাবে মারা না যায়। জনগণের সুশিক্ষা নিশ্চিত করতে চায় সরকার।
এ ছাড়া, শিশুদের চিকিৎসা করাতে বিদেশে না গিয়ে দেশে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আহ্বান জানান সমাজকল্যাণ মন্ত্রী।
আজ (৩০জুন) সকালে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রসংগত : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. ডা. জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য । তিনি এলাকায় ডা. এজেডএম জাহিদ হোসেন নামে অধিক পরিচিত। দিনাজপুর জেলার ( বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট ) ৪ উপজেলা নিয়ে দিনাজপুর-৬ আসন গঠিত।