বিশেষ প্রতিনিধি :
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ও মোবাইল আসক্ত ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে অধ্যক্ষ সোলেমান আজাদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ঘোড়াঘাট পৌর যুব বিভাগের আয়োজনে গতকাল বিকেল ৫ টায় ঘোড়াঘাট ঐতিহ্যবাহী ফুটবল মাঠে অধ্যক্ষ সোলায়মান আজাদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আনোয়ারুল ইসলাম।
ফাইনাল খেলায় গোবিন্দগঞ্জ একাদশ বনাম পাঁচবিবি একাদশ অংশ গ্রহন করে।
এদিকে গোল্ডকাপ ফুটবল খেলা উপভোগ করতে ঘোড়াঘাট উপজেলা সহ বিভিন্ন উপজেলা থেকে সব বয়সের ফুটবল প্রেমী দর্শকেরা মাঠে উপস্থিত হন ।
খেলার বিরতির পরে গোবিন্দগঞ্জ-১-০ গোলে পাঁচবিবি একাদশকে পরাজিত করে গোবিন্দগঞ্জ একাদশ চ্যাম্পিয়ান হয়।
খেলা শেষে রানার্সআপ পাঁচবিবি একাদশ ও চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজ বন্ড তুলে প্রধান অতিথি সহ উপস্থিত সুধী বৃন্দ।