মোরশেদ মানিক: নবাবগঞ্জ উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগস্ট সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে সবাই সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার।
উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াসের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন।
তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ডিলারগনের প্রতি ন্যায্য মূল্যে বিপণন ও কৃষক কল্যাণে ভূমিকা পালনের তাগিদ দেন।
সভায় সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং ডিলারগণ উপস্থিত ছিলেন।