ঢাকা: বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জিয়া উদ্যানে তাঁদের কবরে পুষ্পস্তবক অর্পণের পর তিনি ফাতেহা পাঠ এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন ইউনিট এবং দলটির সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।