👁 176 Views

দিনাজপুরস্থ বগুড়া জেলা সমিতির আয়োজনে আলোচনা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সাহেব, বিশেষ প্রতিনিধিঃ ব্যাপক আয়োজনে মধ্য দিয়ে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও দিনাজপুরস্থ বগুড়া জেলা সমিতির সভাপতি মোঃ মাহবুবুুল হক খান এর বদলি জনিত বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।
২৭ আগষ্ট বৃহস্পতিবার ২০২৬ দিনাজপুরস্থ বগুড়া জেলা সমিতির আয়োজনে বিদায় সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও দিনাজপুরস্থ বগুড়া জেলা সমিতির সাধারন সম্পাদক অতিরিক্ত ডিআইজি, পিবিআই, দিনাজপুরের মোঃ মাহফুজ্জামান আশরাফ।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি দিনাজপুরস্থ বগুড়া জেলা সমিতির সভাপতি মোঃ মাহবুবুুল হক খান এর সহধর্মীনি মোছাঃ মাহমুদা বেগম।
এর আগে শহরের গণেশতলায় দিনাজপুরস্থ বগুড়া জেলা সমিতির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরস্থ বগুড়া জেলা সমিতির সাধারন সম্পাদক অতিরিক্ত ডিআইজি, পিবিআই, দিনাজপুরের মোঃ মাহফুজ্জামান আশরাফ।
দিনাজপুরস্থ বগুড়া জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশিদ এর সঞ্চালনে বক্তব্য রাখেন দিনাজপুরস্থ বগুড়া জেলা সমিতির যুগ্ম সাধারন সম্পাদক তাবিলুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজা মিঞা, সংগঠনের মোঃ সেকেন্দার আলী, ফেরদৌস, সিরাজুল ইসলাম, আপেল মাহমুদ, মিজানুর রহমান, নজরুল ইসলাম, আমিনুল ইসলাম, তরিকুল ইসলাম, শামীম ও মোঃ হাসান।
এ ছাড়াও অনুষ্ঠানে দিনাজপুরস্থ বগুড়া জেলা সমিতির সদস্য গ্রাম উন্নয়ন কর্ম ও সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার পাকের হাট শাখা, খানসামার বদলি জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *