👁 407 Views

চিরিরবন্দরে স্ত্রীর উপর অভিমান করে যুবকের আত্মহত্যা

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ চিরিরবন্দরে স্ত্রীর সাথে অভিমান করে এক যুবক গলায় লাইলনের ফিতা রশি পেঁিচয়ে ইউক্যালিপটাস গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনাটি উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ট্রিলিয়ন গোল্ড নামক ইপিজেড এর উত্তরে পাশর্^বর্তি কলাবাগানে গতকাল ৩১ আগস্ট সোমবার সকাল আনুমানিক ৭ টার সময় ঘটেছে।
থানা ও পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার সাতনালা ইউনিয়নের সুনীল চন্দ্র রায়ের ছেলে সবুজ চন্দ্র রায় (২২) কৃষ্ণা নামে এক মেয়ের প্রেমে পড়ে বিবাহ করে। পরবর্তিতে তাদের সাংসারিক জীবনে প্রায়ই প্রতিদিন ঝগড়া বিবাদ লেগে থাকার কারণে ওই যুবক স্ত্রীর উপর অভিমান করে আত্মহত্যা করে। এ ঘটনায় মৃত ওই যুবকের পিতা থানায় একটি অপমৃত্যু মামলার আবেদন করেছেন।
থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী নবীন বলেন, মৃত্যু ওই যুবকের পিতার আবেদনের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করে। আত্মহত্যার আলামত পাওয়া যাওয়ায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তার পরনের টি-শার্টের পকেটে হাতে লেখা একটি চিরকুট লেখা পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *