দিনাজপুরে যানবাহনে শব্দ দূষণ নিয়ন্ত্রণে জেলা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযান

মোঃ ইউসুফ আলী, বিশেষ প্রতিনিধিঃ  ৫ সেপ্টেম্বর-২০২৬ সোমবার পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয় এর উদ্যোগে এবং দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সদর উপজেলার ভবাইনগর নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উক্ত অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ০২ টি যানবাহনের বিরুদ্ধে ১,০০০/- (এক হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ ০৪ (চার) টি নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়।

এছাড়া নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য বিভিন্ন যানবাহনের চালকগণকে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।