দিনাজপুরে দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে ধ্রুব পরিষদ এর বার্ষিক পরীক্ষার সনদপত্র বিতরণ ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত
07 Oct 2026
10:35 AM
কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ ৭ অক্টেবার বুধবার রাজবাটী আরপিটিআই মিলনায়তনে দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয় দিনাজপুরের আয়োজনে ধ্রুব পরিষদের বার্ষিক পরীক্ষার সনদপত্র বিতরণ ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি নিজামউদ্দীন আহমেদ রয়েল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক প্রদীপ ঘোষ। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও গবেষক প্রফেসর মোজাম্মেলন বিশ্বাস, রাজবাটী আরপিটিআই এর অধ্যক্ষ ডাঃ মোঃ রায়হানুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নিহার রঞ্জন রায়, ধ্রুব পরিষদ বাংলাদেশ এর আঞ্চলিক সম্পাদক রাজিউদ্দীন চৌধুরী ডাব্লিউ, স্থানীয় সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ আব্দুল মান্নান সরকার, সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ জালাল উদ্দিন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবিউল আউয়াল খোকা, এসময় আরও উপস্থিত ছিলেন দেবাশীষ ভট্টাচার্য, সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সুজন দে, এলাকার সমাজসেবক সুশীল অধিকারী, এরফান আলী চৌধুরী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি ও গবেষক বিধান দত্ত। সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রিয়াংকা ঘোষ, প্রিয়াংকা দাস চৈতি, আরাধনা সেন, প্রজ্ঞা ঘোষ, কয়েল রায়, রনতু রায়, অদিজা বসাক, ¯িœগ্ধা কর্মকার, উষসি বসাক ও বিশিষ্ট নজরুল শিল্পী নজরুল ইসলাম নাজু। তবলায় ছিলেন সৃজন দাস। বক্তারা বলেন, প্রাণের সাথে গানের একটা সম্পর্ক আছে। ক্ষুধা লাগলে যেমন পেট খায় ঠিক তেমনি মনের খোরাগ মেটাতে সঙ্গীত যথেষ্ঠ ভূমিকা রাখতে পারে। দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয় শুধু একটি নাম নয়, শিল্পী গড়ার কারখানা। এখান থেকে গান শিখে অনেক শিল্পী নিজেকে প্রতিষ্ঠিত করেছে দেশে ও বিদেশে। অনুষ্ঠান শেষে ধ্রুব পরিষদ আয়োজিত বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ সনদপত্র বিতরণ করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষ।