👁 481 Views

দিনাজপুর -৬ আসনে নির্বাচনী সহিংসতায় আহত বিএনপি নেতার পাশে বিরামপুর হাসপাতালে সদ্য বিজয়ী সাংসদ ডা: জাহিদ

নূর মোহাম্মদ গোলাম কিবরিয়া, বিশেষ প্রতিনিধি : দিনাজপুর-৬ আসনের বিরামপুরে নির্বাচনী সহিংসতায় আহত বিএনপি নেতার খোজ নিতে সদ্য বিজয়ী জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা:এজেডএম জাহিদ হোসেন আজ সন্ধ্যায় বিরামপুর হাসপাতালে আসেন। তিনি আহত উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ইব্রাহিম বাবুর চিকিৎসার খোজ খবর নেন, এ সময় ইউএইচও লুৎফর রহমান রোগীর বর্তমান অবস্থা জানান। রোগীর খোজখবর নিয়ে ফেরার পথে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন, জেলা যুবদল নেতা এ্যাডভোকেট শিরন আলম, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো: শফিকুল ইসলাম মামুন, সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু সহ বিএনপি ও অংগ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডা: জাহিদের সাথে সাপোর্ট টিমের ডা: জাবেদ সহ অন্যান্যরা ছিলেন।


১২ ফেব্রয়ারী বিরামপুর উপজেলার বৈদ্যাহার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গননা শেষে জামাত-বিএনপির মধ্যে গোলযোগ হয়। এতে বিএনপি নেতা আহত ইব্রাহিম বাবু জানান, ২জন গুরুতর আহত হাসপাতালে ভর্তি হয়েছে। আরো ১০/১২ আহত হয়েছে, তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
সদ্য বিজয়ী জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা:এজেডএম জাহিদ হোসেন বলেন, আহত বিএনপি নেতা ইব্রাহিম বাবুর চিকিৎসার খোজ-খবর নিলেন। সরকারী ডাক্তারগন ভাল চিকিৎসা সেবা দিচ্ছেন, সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে। তবে হামলায় জড়িতদের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *