মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ করেছেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন ও প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের সঙ্গে ।
২৯ মার্চ সচিবালয়ে মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের অফিসকক্ষে বাংলাদেশে বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেমের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করে।
বৈঠকে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে। আগামী ৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে।
জঁ পেম ফ্যামিলি কার্ডের উদ্যোগকে সামাজিক সুরক্ষা জোরদারে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি এই কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতাসহ সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।