Skip to content
👁 465 Views

মোঃ নুর ইসলাম, বিশেষ প্রতিনিধি :
৫ এপ্রিল ২০২৬ সকাল ৯ টায় শিশু একাডেমির মিলনায়তনে দিনাজপুর জেলার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীগণের ২ দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা–২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠিত ৫–৬ এপ্রিল ২ দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের উপ–পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান –এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, কোর্স প্রশাসন দিনাজপুর গোর–এ শহীদ ময়দানের ইমাম মাওঃ মোঃ মতিউর রহমান কাশেমী, মাওঃ মোঃ জুবাইর সাইদ, ডেপুটি সিভিল সার্জন প্রতিনিধি ডা. শাহ মুহাম্মদ শরীফ। ২ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রশিক্ষণ কর্মশালার শুরুতেই মোনাজাত অনুষ্ঠিত হয়, মোনাজাত পরিবেশন করেন পুলহাট কালুপীর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম সরকার।
ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শহীদুল্লাহ এর সঞ্চালনায় হজ প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে হজ্জযাত্রীর রেজিষ্ট্রেশন ও হজ্জের ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ও হজ্জযাত্রীদের প্রশিক্ষণের গুরুত্ব বিষয়ক আলোচনা, হজ্জযাত্রীদের করণীয় ও বর্জনীয় বিষয়াদি আলোচনা করা হয়। এছাড়াও হজ্জের ধর্মীয় বিধিবিধান, হজ্জ এজেন্সি ও হজ্জ গাইডদের করনীয়, সৌদি আরবে স্বাস্থ্য সচেতনতা ও হজ্জযাত্রীদের করনীয়, মুক্ত আলোচনা, প্রশ্ন উত্তর পর্ব শেষে সমাপনী অনুষ্ঠিত হয়।
২ দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম
www.positivebd24.news