👁 66 Views

মোরেলগঞ্জে মহান মে দিবসে শ্রমিক দলের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পৌর বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল।

পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ খান চুন্নুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মজনু মোল্লা, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (শামীম) । অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল।

সভায় বক্তারা বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এর নের্তৃত্বে উন্নয়নে এ দেশকে এগিয়ে নিতে হবে। শ্রমিকরা বেইমানি, মোনাফেকি বোঝেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *