👁 399 Views

ঐতিহ্যবাহী দাউদপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের গুণগত মানোন্নয়নে নবগঠিত পরিচালনা কমিটির তৎপরতা

মোরশেদ মানিক:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দাউদপুর ডিগ্রি মহাবিদ্যালয়ে ছাত্র /ছাত্রীদের সঙ্গে পড়ালেখার গুণগত মানোন্নয়ন ও  মতবিনিময় সভা হয়েছে। কলেজ পরিচালনা কমিটির পক্ষ থেকে শিক্ষক-কর্মচারীদের মাঝে ঈদ বোনাস বিতরণ করা হয়।

২১ মে  বৃহস্পতিবার কলেজ অডিটরিয়ামে নব নির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মোঃমাহাবুব আলম ডাবলুর সভাপতিত্বে সভাটি হয়েছে।  প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ বেলাল হোসেনের সঞ্চালনায় সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন নব নির্বাচিত কমিটির সদস্য যথাক্রমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল ও হাসপাতালের অধ্যাপক মোঃ মামুনুর রশিদ, কৃষিবিদ ড: মোঃ মোসাদ্দেক আলী এবং নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক(ভার:) ইকবাল হোসেন।

শিক্ষার গুনগন মান উন্নয়নে কলেজ পরিচালনা কমিটি ও শিক্ষক পরিষদ ছাত্র-ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন। কুইজ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রাইজ বন্ড গুচ্ছ উপহার দেন পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ মাহাবুব আলম ডাবলু ।

কলেজ পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক(ভার:) ইকবাল হোসেন বলেন- শিক্ষার মান উন্নয়নে নবগঠিত কমিটি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় অব্যাহত রেখেছেন। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নবগঠিত কমিটিকে নির্দেশনা দিয়েছেন স্থানীয় এমপি , সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: এজেডএম জাহিদ হোসেন। মন্ত্রী মহোদয়ের নির্দেশনা বাস্তবায়ন এবং এই কলেজের সাবেক ছাত্র হিসেবে নবগঠিত কমিটির সকলেই সক্রিয় রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *