👁 494 Views

২৮ ও ২৯ মে আবারও আসছেন : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: এজেডএম জাহিদ হোসেন এমপি স্বস্ত্রীক

মোরশেদ মানিক:

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: এজেডএম জাহিদ হোসেন এমপি ২৮ ও ২৯ মে দুইদিনের সরকারী সফরে দিনাজপুর সহ সংসদীয় আসনে অবস্থান করবেন।  তিনি বিভিন্ন প্রোগ্রামে অংশ নিবেন। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক (ভার:) ইকবাল হোসেন বিষয়টি হোয়াসঅ্যাপে নিশ্চিত করে মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ড. মো: মাহমুদুল হক স্বাক্ষরিত ২৭ মের পত্রটি পাঠিয়েছেন। মন্ত্রীর এই সরকারী সফরে তাঁর সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা ও ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু সফরসঙ্গী হয়ে আসছেন।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঈদের জামায়াত আদায় ও কুশল বিনিময় শেষে আজ বেলা ১২টায় ঢাকা থেকে সংসদীয় এলাকা দিনাজপুর-৬ এর জনগন, প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করতে আসছেন; সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন। তিনি সংসদীয় এলাকার ৪ উপজেলার বিভিন্ন কর্মসূচীতে স্বস্ত্রীক অংশ নিয়েছেন গত ২দিন। গতকাল ২৭ মে সন্ধ্যায় সংসদীয় এলাকায় জনসংযোগ শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। আবার কেন্দ্রীয় পর্যায়ে জনসংযোগ করে এলাকায় ছুটে আসছেন। কেন্দ্র থেকে তৃণমূলে তাঁর এই বিরামহীন পথ চলায় এগিয়ে যাবে দেশ ও দিনাজপুর-৬ সংসদীয় এলাকা।

সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন এমপি মহোদয় ও পরিবারের এবং টিমের সকলের প্রতি দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের পক্ষ থেকে শুভকামনা ও ঈদ মুবারক।

শুভেচ্ছান্তে ; মোরশেদ মানিক, আহবায়ক-দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম। (২৮ মে, ২০২৬)

২৮ ও ২৯ মে দুইদিনের সরকারী সফরের পত্রটি হুবহু প্রকাশ করা হল :

দিনাজপুর সফর ২৮-২৯ মে ২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *