👁 334 Views

সকল খারাপকে, আমরা না বলি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: এজেডএম জাহিদ হোসেন এমপি

মোরশেদ মানিক :

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন ,সকল খারাপকে আমরা না বলি। ১২ ফেব্রুয়ারীর পর জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আর মব কালচার করতে দেয়া হবে না। নেতার স্বপ্ন “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” বাস্তবায়নে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান । পরিশেষে তিনি বলেন- চলুন সবাই মিলে মিশে আমরা দেশকে, প্রশাসনকে ও দলকে সহযোগিতা করি। ঐক্যবদ্ধ ভাবে আগামীর বাংলাদেশ গড়ে তুলি।পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের দ্বিতীয় দিনে নির্বাচনি এলাকা বিরামপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন। মন্ত্রীর সফর সঙ্গী  ছিলেন তাঁর সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্না ও  ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু ।

২৯ মে শুক্রবার বিকেলে বিরামপুর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানটি উপজেলা অডিটরিয়ামে হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা  তানজিনা খাতুনের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেল এএসপি হারেছ উদ্দিন, ওসি সাইফুল সহ সরকারী দপ্তরের প্রতিনিধি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনাজপুর জেলা সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, বিরামপুর উপজেলা শাখার সভাপতি মিয়া মোঃ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু সহ  বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ শিক্ষক সমিতির সেক্রেটারী আরমান আলী, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি সাইদুর রহমান, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিক সহ অন্যান্যরা ।

বিরামপুরে সভা চলাকালীন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন কয়েকজন রোগীকে চিকিৎসা সেবা দেন ও সহায়তা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *