👁 188 Views

বর্তমান সরকার সবার জন্য চিকিৎসা নিশ্চিত করতে বদ্ধ পরিকর : সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: জাহিদ হোসেন

মোরশেদ মানিক : বর্তমান সরকার সবার জন্য চিকিৎসা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। আজ বিকেল ৪টায় দিনাজপুরের হাকিমপুরের আলীহাটে এক সমাবেশে সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: জাহিদ হোসেন এ কথা বলেন।
সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা: জাভেদ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

জাতীয় সংগীত পরিবেশনের সময় সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: জাহিদ হোসেন সহ সকলেই দাড়িয়ে ও হাতে তালি দিয়ে সন্মান জানান।

সমাবেশে ৫ সহস্স্রাধিক জনগনের সমাবেশ ঘটেছে, জানিয়েছেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *