👁 313 Views

দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন

মোরশেদ মানিক :

মহিলা শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. জেড এম জাহিদ হোসেন বলেছেন,  দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

শুক্রবার বিকেলেবিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে পৌর বিএনপির ৯ টি ওয়াডের যৌথ কর্ী সম্মেলন মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ২০২৪এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং দোসরেরা পালিয়ে গেছে। কিন্তু দেশের অর্থনীতি, কৃষি, বিদ্যুৎ, শিল্প, বাণিজ্য, শিক্ষাসহ সব খাত তারা ধ্বংস করে দিয়ে গেছে। বর্তমান বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের রাস্তাঘাট, বিদ্যুৎ, সার, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসাবাণিজ্য, শিক্ষাসহ সব খাতের উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাতে দেশের জনসাধারণ আগামী দিনগুলো সুখে শান্তিতে বসবাস চলাফেরা করতে পারে।

তিনি বলেন, সরকার কৃষি খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কৃষকদের সমস্যা সমাধানে অগ্রাধিকার দিচ্ছেন। কৃষি খাতে উন্নয়ন বাড়লে, দেশের উন্নয়ন হবে। 

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র মাস। এই স্বল্প সময়ের মধ্যে একেবারে সবকিছু ঢেলে সাজানো সম্ভব নয়, সে জন্য কিছুটা সময়ের প্রয়োজন। তবে বিএনপি সরকার জনকল্যাণে দেশের এসব সমস্যা সমাধান করবে।

বিরামপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. মহিবুর এলাহী চৌধুরী রবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়নের সঞ্চালনায় কর্মী সম্মেলন  মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা: জাভেদ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, দিনাজপুর-৬ সংসদীয় আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজু।

সমাবেশে বিভিন্ন  পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি কে ফুলেল শুভেচ্ছা জানান।

বিরামপুর পৌর বিএনপির ৯ ওয়ার্ডের কর্মী সম্মেলন ও মতবিনিময় সভায় নেতা-কর্মী সহ অংগসংগনের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *