
মোরশেদ মানিক : দিনাজপুর-৬ আসনে প্রথম এমপি হয়েই মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ন দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। এবারই প্রথমবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীপরিষদে স্থান করে নিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় এর দায়িত্ব পেয়েছেন। ইতিমধ্যে শপথ নিয়েছেন। এলাকায় চলছে উৎসবের আমেজ । আলোচনা জনগনের ভাষ্য তারা ভেবেছিলেন শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রনালয়ের মন্ত্রী পাবেন, কিন্তু জিয়া পরিবার ভালবেসে তাকে ২টি মন্ত্রনালয়ের পূর্ন মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। দিনাজপুর-৬ আসনের ৪ উপজেলার জনগন তাদের এমপি অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনকে বিশেষ মর্যাদা দেয়ায় জিয়া পরিবারসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
দলীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তার মন্ত্রীসভায় অন্তর্ভুক্তি দেখা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এলাকাবাসীর প্রত্যাশা, সংসদ সদস্য ও মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
