👁 84 Views

বিরামপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

স্টাফ রিপোর্টার : 
‎‎দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।
নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার আহবানে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণীর-পেশার মানুষ অংশ নেন। এবারে নারী দিবসের প্রতিপাদ্য ছিল, “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”।
‎‎রোববার (৮ মার্চ) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। ‎র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা মহিলা দলের আহবায়ক সুলতানা পারভীন, বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজারের সভাপতি মোরশেদ মনিক, বিরামপুর প্রেসক্লাব কলাবাগানের আহবায়ক শাহ্ আলম মন্ডল, বেসরকারি সংস্থা ল্যাম্ব এর ফিল্ড কো-অর্ডিনেটর চন্দনা মিনজ প্রমুখ।
‎সভায় বক্তারা বলেন, একটি সমতা ও মানবিক সমাজ গঠনে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠান পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার ওপর আলোচনা সভায় গুরুত্বারোপ করা হয়।
র‌্যালীতে ও আলোচনা সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, নারী নেত্রীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *