👁 336 Views

বিকল্প আয় তৈরিতে ঘোড়াঘাটে গবাদি পশু বিতরণ করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন

মোরশেদ মানিক :

‎দিনাজপুরের ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে গবাদি পশু বিতরণ করা হয়েছে। ‎শুক্রবার সন্ধ্যা ৭ টায় ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ গবাদি পশু বিতরণ অনুষ্ঠান হয়েছে ।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। এ সময় মন্ত্রীর সহধর্মীনি ডা.শরিফা করিম স্বর্ণা এবং ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা রঞ্জু  উপস্থিত ছিলেন।

‎এ কর্মসূচির আওতায় ১ লক্ষ ৬৮ হাজার টাকা ব্যয়ে ২০ জন সুবিধাভোগীর মাঝে একটি করে ছাগল বিতরণ করা হয়। আয়োজকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প আয়ের পথ তৈরি হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন, ঘোড়াঘাট হাকিমপুর সার্কেলের এএসপি নিয়ামত উল্লাহ্, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, বিএনপি সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুস সাত্তার মিলন, বিএনপি ও অংগ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ , ৩ নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ‎

মন্ত্রী বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও তিনি তার নির্বাচনী এলাকায় মাদক, জুয়া, বালু উত্তোলন সহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। অপরাধী যে রঙেরই হোক তাকে আইনের আওতায় এনে আইনের সুশাসন নিশ্চিত করার তাগিদ দেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *