👁 625 Views

মতিহারা সরদারপাড়ায় কৈশরের স্মৃতিতে : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি

 মোরশেদ মানিক :

২৭ মার্চ বিকেলে দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ উপজেলার মতিহারা সরদারপাড়ায় স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি। প্রবীন ও নবীনদের মিলন মেলায় ডা. জাহিদ হোসেন তার কৈশরের অনেক স্মৃতি প্রকাশ করেন। উপস্থিত সকলেই এই মিলন মেলায় তাদের সুখময় অতীতকে স্মরন করেন। অনুষ্ঠানটি উৎসবে রূপ নেয়। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি সরদার পরিবারের প্রবীন ব্যক্তিত্ব খায়রুল আনাম সরদারকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সম্মামনা জানান। উৎসব আয়োজনে সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমান গোর্কি, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, সরদার রফিকুল ইসলাম সহ মতিহারা সরদারপাড়ার সর্বস্তরের নারী-পুরুষ অংশ নেন। মিলন মেলায় দিনাজপুর-৬ আসনের বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানটি স্মৃতিচারণ ও সংবর্ধনার মধ্য দিয়ে শুরু হলেও উৎসবের আয়োজনে শেষ হয়। এ যেন শেষ হয়েও হলো না শেষ। এই মহতী আয়োজনে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন এলাকার কৃতিসন্তান মন্ত্রী ও এমপি ডা.এজেডএম জাহিদ হোসেন সহ অংশগ্রহনকারী সকলেই।


ডা. জাহিদ হোসেন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ ও কৃতঞ্জতা জানিয়ে বলেন, ১৯৭৯ সালে অধ্যক্ষ আতিউর রহমান স্যার ধানের শীষে নির্বাচিত হওয়ার পর ২০২৬ সালে ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে বিজয়ী করেছেন। দীর্ঘ ৪৭ বছর পর দিনাজপুর-৬ জনগনের সহযোগিতা করে ডা. জাহিদ বলেন ,মাত্র ৩৯ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী ওয়াদা পূরন অব্যাহত রয়েছে। এলাকার সব ধরনের সমস্যার সমাধান করবেন জনকল্যানে, তিনি দেশের কাজে সকলের আন্তরিকতা প্রত্যাশা করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *